Event Date: 25 Dec 2025
ওঁ পরমানন্দায় নমঃ নমঃ।
********
শুভ জন্মদিন
+++++++++++
আজ ২৫শে ডিসেম্বর ২০২৬,শুভ বড়দিন। বিশ্ব জুড়েই আজ সকলে আনন্দ মুখর। প্রেমময় যিশুর সাথে সাথে পরম প্রেমের আধার পরমানন্দ মাধবের জন্মদিন ও বিশ্ব জুড়ে মহাসমারোহে পালিত হচ্ছে। অনেক আগের কথা --তখন এই দিনটি পালিত হত আজিমগজ্ঞ spiritual consciousness centre 'এ। চার রুমের একটি দোতলা বাড়ি।তার দোতলার ছোট ঘরটিতে থাকতেন আমাদের হৃদয়াধীশ।আর বড়টিতে দিল্লি,লক্ষ্ণৌ প্রভৃতি দূরতম প্রদেশের ভক্তবৃন্দ। আমরা অর্থাৎ রমেশদা,মনিকবাবু, ভবতোষ বাবু প্রভৃতি হাওড়া ও কোলকাতার ১৭/১৮জন একটা খোঁয়াড় টাইপ ঘরে কোনো রকমে রাত কাটানো। বাকিরা ত্রিপলের ছাউনী এবং খড়ের উপর ত্রিপল পাতা রাজ শয্যায়। কিন্তু আনন্দময়ের উপস্থিতির কারণে অপরিসীম আনন্দে বিভোর থাকতাম সকলে।উৎসব পালনে সকলেই ব্যস্ত।আর আমরা কজনে মিলে ২৫তারিখটি স্বার্থক করতে ২৪রাত্রেই প্রস্তুতি সাড়া হয়ে যেত।পূজ্য স্বামী তপেশ্বরানন্দজী মহারাজ ফুলের মালা গেঁথে গভীর রাতে সিঁড়ির ধারে জুঁই গাছটির উপর রেখে দিতেন।আমরা ভোর পাঁচটায় প্রজ্জ্বলিত মোমবাতি হাতে তিনবার ওঁ কার ধ্বনি করে এবার অদিতির করে দেওয়া সুরে "শ্রীগুরু জন্মদিন মঙ্গল দিন"গাইতে গাইতে বাড়িটি তিন বার প্রদক্ষিণ করতাম। প্রথম প্রদক্ষিণের পর প্রাণ দেবতা দীপ্ত দিবাকর অরুণরাঙা রঙে বরাভয় হস্তে বারান্দায় দন্ডায়মান। তিনটি circle শেষে আমি আমার হাতের মোমবাতিটি পরে আসা কারো হাতে ধরিয়ে দিয়ে ফুল গাছটি থেকে মালাটি নিয়ে উপরে উঠে প্রাণাধীশের গলায় পরিয়ে দিতাম। সমবেত কণ্ঠে উচ্চতর গ্ৰামে"তুমি যিশু বিষ্ণু রাম, তুমি জগৎ পরিত্রাণ"গাওয়ার পাশাপাশি চলছে প্রাত:প্রণাম পর্ব।এই দৃশ্য উপভোগ করতে আশ্রমের যে যেখানে ছিল হাতের কাজ ফেলে এই দেব দূর্লভ মুহূর্তটুকু উপভোগ করতে সেখানে হাজির হয়ে যেত।ভোরের অরুণ রাঙ্গা কিরণ মেখে সারি সারি মোমবাতির স্নিগ্ধ আলোয় আলোকিত স্থানটি স্বর্গের রূপ নিত। সেই স্মৃতি আজও মানস চক্ষে প্রত্যক্ষ করি।"
*"শ্রীগুরু জন্মদিন মঙ্গল দিন।উৎসব উচ্ছল উজ্জ্বল দিন। মধুর মনোহর আনন্দ দিন।
শ্রীগুরু জন্মদিন মঙ্গল দিন।।
শ্রীগুরু জন্মদিন অতি শুভ দিন। স্বর্গীয় অনুপম শাশ্বত দিন।প্রেমময়োপ্রেম মেখে শুরু হল দিন। শ্রীগুরু জন্মদিন মঙ্গল দিন।।
পরমানন্দ নাম সর্ব সুখ গুণধাম ।তনু মন অনুক্ষণ স্মরে তব নাম।
ওগো গুরু কর কৃপা, ডাকে সব দীন।
শ্রীগুরু জন্মদিন মঙ্গল দিন।।
পরমনন্দ নামে ,ভাসি সদানন্দ ধামে।সানন্দ জয়গানে আজি নিশা অবসানে ।সার করি তব নাম , শুরু করি দিন।
শ্রীগুরু জন্মদিন মঙ্গল দিন।।
তুমি যিশু, বিষ্ণু, রাম--তুমি জগৎ পরিত্রাণ। তোমার ও রাঙা চরণ ,আজি প্রাতে করি স্মরণ।শ্রেয় আর জ্ঞান জ্যোতি আমা হবে সবে দিন।
শ্রীগুরু জন্মদিন মঙ্গল দিন।।"*
এবার:- *"আনন্দ আনন্দ আনন্দ গাও। পরমানন্দ আনন্দ আনন্দ গাও।
সচ্চিদানন্দ আনন্দ আনন্দ গাও, ব্রহ্মানন্দ আনন্দ আনন্দ গাও।
সধুজন পোষণ আনন্দ গাও, অনাথ জন পালন আনন্দ গাও।ভক্ত জন রক্ষক আনন্দ গাও, প্রেম পারাবার প্রেমের আধার পরমানন্দ গাও ।
আনন্দ আনন্দ আনন্দ গাও, পরমানন্দ আনন্দ আনন্দ গাও।।"*
এই গানে শুরু হত উদ্দাম নৃত্য। উপরে এবং নিচে থাকা ভক্তবৃন্দ নাচে গানে বিভোর। বিস্মিত আমরা দেখতাম নটরাজের রাঙ্গা চরণ দুটিও নৃত্যের তালে তালে ছন্দায়িত হচ্ছে। সেই স্মৃতি স্মরণ করে আজ এই অথর্ব শরীরে দুই গাল বেয়ে বাঁধন হারা আনন্দাশ্রু ঝরে পড়ছে।
আনন্দময় এই দিনটিতে সকল পরমানন্দগত প্রাণ ভক্তদের উদ্দেশ্যে জানাই হৃদয় উজাড় করা ভালোবাসা, ভালোবাসা, ভালোবাসা। সকলে সুখে থাকুন, সুস্থ থাকুন, সুন্দর মন প্রাণে আনন্দময়ের অবতরণ মুহূর্তটুকু সানন্দে উপভোগ করুন পরমেশ্বরের নিকট এই প্রার্থনা।।
*জয় গুরু। জয় গুরু। জয় গুরু জয়। জয়জয়গুরু, জয়জয়গুরু, জয়জয়গুরু জয়।
ওঁ শান্তিঃ, শান্তিঃ, শান্তিঃ
******